স্ট্রিম প্রতিবেদক

মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার জন্য শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পাচ্ছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল। আগামীকাল শুক্রবার সকালে পুলিশ পাহারায় তিনি জানাজায় অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিটন ঢালী। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে তাকে কারাগারে ফেরত পাঠানো হবে।
রাসেলের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ জানান, হাসপাতালে চিকিৎসাধীন মা নুরজাহান রেখার মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নেওয়ার আবেদন করা হলে জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মঞ্জুর করেন। এর আগে বুধবার একটি মামলায় তার জামিন হলেও নতুন অন্য মামলায় পরোয়ানা আসায় তিনি কারাগার থেকে বের হতে পারেননি।
পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সরকারি অনুমোদন পাওয়ায় নিরাপত্তা পাহারায় তাকে জানাজায় নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত ২০ জুলাই ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার হওয়া এই সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মামলা রয়েছে।

.png)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও ছড়িয়ে দিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক ও ইউরোপীয় গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।
২ ঘণ্টা আগে