স্ট্রিম প্রতিবেদক

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর এবং আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বগুড়াকে দেশের এভিয়েশন খাতের অন্যতম হাব করতে এবং উত্তরাঞ্চলের আকাশপথের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ উচ্চপর্যায়ের একটি দল বগুড়া এয়ারফিল্ড এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আফরোজা খানম বলেন, ‘উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় এই অঞ্চলের মানুষ দীর্ঘকাল পিছিয়ে ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা হয়েছে। এছাড়া দক্ষ বৈমানিক তৈরির জন্য একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠিত হবে।’
হাসান মাহমুদ খান জানান, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এখানে একটি পূর্ণাঙ্গ বিমানঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমান থাকবে।
প্রতিনিধিদলে আরও ছিলেন স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। সংশ্লিষ্টদের ধারণা, বিমানবন্দর চালু হলে অর্থনৈতিক গতি ও কর্মসংস্থানের পাশাপাশি দেশে বিশ্বমানের সিভিল পাইলট তৈরির পথ প্রশস্ত হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে