উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উৎপাদন ফেরে ইউনিটটি। বিকেল পৌনে ছয়টায় এটি থেকে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিমের বরাতে বাসস জানিয়েছে, বর্তমানে কেন্দ্রটিতে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। পর্যায়ক্রমে ইউনিটটিকে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে নেওয়া হবে।

আনোয়ারুল আজিম বলেন, কেন্দ্রের প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে। এ ইউনিট থেকে বর্তমানে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন কক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এতে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির প্রতিটি ৬৬০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত