স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকার একটি বাসার বেজমেন্ট থেকে এক ব্যক্তির গলিত ও সাত টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) বিকেলে মান্ডার আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’ নামে একটি বাসার বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের খণ্ডগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের নৃশংসতার বিবরণ দিয়ে তিনি বলেন, মরদেহের ডান হাত বগল থেকে, বাঁ হাত কনুই থেকে এবং দুই পা উরু থেকে হাঁটুর নিচ পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় পলিথিনে মোড়ানো ছিল। সব মিলিয়ে মোট সাতটি টুকরো উদ্ধার করা হয়েছে।
পরে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হারুন অর রশীদ জানান, নিহত ব্যক্তির নাম, পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক দুই থেকে তিন দিন আগে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ডিসি হারুন অর রশীদ বলেন, 'তাঁকে ঠিক কোথায় হত্যা করা হয়েছে—ঘটনাস্থলেই নাকি অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে এনে ফেলা হয়েছে, তা জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য প্রকাশ করা যাচ্ছে না।'
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মরদেহের টুকরোগুলো উদ্ধারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্থানীয় থানা-পুলিশ ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তা এবং মাঠপর্যায়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় বের করা হয়। খুনিদের অবস্থান নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্থানে ইতিমধ্যেই পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে