স্ট্রিম প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘হাল জামানার মুফতি’ সম্বোধন করে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, এখন থেকে আমরা তার কাছ থেকেই ফতোয়া নেব। শনিবার (২৭ জুন) সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘জামায়াতে ইসলামী দল নয় বলে সংসদে যে ফতোয়া দেওয়া হয়েছে, এখন আর কোনো মাদ্রাসায় যাবেন না; বরং সংসদের সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেই ফতোয়া নেব।’
এর আগে গত ৯ জুন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব ফখরুল ইসলাম ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’
সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে শাহজাহান চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে বলাবলি হচ্ছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে, ফতোয়া তো আপনাদের পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কী রকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে লোকজন বলতেছে, তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) হাল জামানার মুফতি।’
বাজেট আলোচনায় অংশ নিয়ে শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন বলেন, তিনি কোনো বিতর্ক তৈরি করে সংসদকে উত্তপ্ত করতে চান না। তবে বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আপনারা ৭১ সালে কোথায় ছিলেন? নিজেরাই বিচার করেন। আমাদের বলার দরকার নাই।’
জয়নুল আবেদিন আরও বলেন, ‘জুলাই বিপ্লবে যাঁরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন; তাঁদের অবশ্যই আমরা স্মরণ করব। কিন্তু ’৭১–কে ভুলে যাওয়া যাবে না।’

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
২ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৪০ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে