মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, রাষ্ট্রপতি নির্বাচনে হচ্ছে ভোট: ইসি সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৮: ৫৪
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত হওয়া কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ১৯৯১ সালের পর ৩৫ বছর পর আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে প্রত্যক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৬ আগস্ট বাছাই শেষে চূড়ান্ত হওয়া দুই প্রার্থীই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী হলেন কর্নেল (অব.) অলি আহমেদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শুভেচ্ছা বক্তব্য শেষে ভোট গ্রহণ শুরু করবেন।

ইসি সচিব আরও জানান, বিকেল ৫টার পর সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে। জাতীয় সংসদে ভোটারের সংখ্যা ৩৪৯ জন। যিনি বেশি ভোট পাবেন, তাকে সংসদ কক্ষেই বিজয়ী ঘোষণা করা হবে। ভোটারদের জন্য ৩৪৯টি ব্যালট কাগজ থাকবে এবং প্রয়োজনে বাড়তি কিছু ব্যালট সংরক্ষণ করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, রাষ্ট্রপতি নির্বাচনে হচ্ছে ভোট: ইসি সচিব