স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে তরুণদের সরব উপস্থিতি দেখা গেছে। জীবনে প্রথম ভোট দিতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, ভোট দেওয়া শেষে কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা স্বজনদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করছেন এক তরুণী। নাম জিজ্ঞেস করলে জানালেন-মেহেরিনা কামাল। লালমাটিয়া মহিলা কলেজের এ শিক্ষার্থী এবারই প্রথম ভোট দিয়েছেন।
অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘এটাই আমার প্রথম ভোট। ভোট দিতে কোনো সমস্যা হয় নাই। কেউ কোনো রকম প্রভাবিত করেনি। নিজের ইচ্ছামতো ভোট দিয়েছি।’
পাশে দাঁড়িয়ে থাকা মেহেরিনা কামালের বোন স্বর্ণালী আক্তার পপি বলেন, ‘আম্মু-আব্বুরা তাঁদের দেখা বা অভিজ্ঞতা থেকে প্রার্থীকে ভোট দেন। আমরা তরুণরা নিজেরা যতটুকু দেখেছি তা থেকে চিন্তা করেই ভোট দিয়েছি। পরিবারে আলোচনা হলেও কাকে ভোট দেওয়া হবে সেই সিদ্ধান্ত প্রত্যেকের আলাদা।’
পপির স্বামী মারুফ আহমেদ বলেন, ‘আমি আগেও ভোট দিয়েছি। কিন্তু এটা ডিফরেন্ট। আগে যেমন প্রেশার ছিল এবার তেমনটা ছিল না।’
একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত এই তরুণ বলেন, আগে এলাকাভিত্তিক একটা চাপ ছিল। এবার সেটা নেই। এখন কারও কোনো রকম প্রভাব নেই। এই পরিবেশটা সব সময় থাকলে ভালো।

রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিগত তিন নির্বাচনের চেয় এবার বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। এবার এই ভোটকেন্দ্রে বিগত নির্বাচনগুলোর মতো দলীয় নেতাদের দাপট বা হম্বিতম্বি নেই। পেশিশক্তির প্রদর্শন ছাড়াই উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ।
৫ মিনিট আগে
‘ভোর ৪টা ২০ মিনিটে ক্যাম্পের সবাই ঘুম থেকে উঠেছি৷ তারপর নিজেদের প্রস্তুতি শেষে ডিউটি শুরু করেছি৷ এই ডিউটি কখন শেষ হবে, তা আমরা জানি না৷ ভোট গণনা শেষ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে৷’ কথাগুলো বলছিলেন রাজধানীর কারওয়ান বাজারে দায়িত্ব পালন করা এক সেনাসদস্য৷
৬ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে বাবু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
২৪ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
২৭ মিনিট আগে