স্ট্রিম প্রতিবেদক

আয় নেই, মাথা গোঁজার ঠায় নেই, অনেকের পরিচয়টুকুও নেই। রাজধানীর সড়কগুলোতে পা বাড়ালে এমন অনেকের দেখা মেলে। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া নগরে তারা যেন আরও বেশি দৃশ্যমান।
শনিবার (২১ মার্চ) রাজধানীবাসী যখন ঈদুল ফিতর উদযাপনে ব্যস্ত এই মানুষগুলোর মধ্যে দেখা যায় না কোনো ভাবাবেগ। এ যেন আর ১০টা দিনের মতোই স্বাভাবিক।
বিকেল সাড়ে ৪টার দিকে পরিবাগ জামে মসজিদের সামনে দেখা মেলে এমনই একজনের। নাম জানালেন টাইগার। কথা প্রসঙ্গে জানা গেল, বুদ্ধি হওয়ার পর মা-বাবাকে পাননি তিনি৷ স্থায়ী ঠিকানা, জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের মতো পরিচয়পত্রগুলোও নেই৷ নামটাও পেয়েছেন লোকমুখে।
ঈদ নিয়ে জানতে চাইলে স্ট্রিমকে টাইগার বলেন, ‘আমার তো কেউ নাই৷ রাস্তাঘাটে থাকি৷ বোতল টুকায়ে বিক্রি করি৷ দিনে ৮০ থেকে ১০০ টাকা পাই৷ ওই টাকা দিয়া কি ঈদ হয়!’
খাবার কী খেয়েছেন প্রশ্নে তিনি বলেন, ‘সকাল থেকে মসজিদের সামনে বসে আছি৷ ঈদের নামাজের পরে মানুষ কিছু টাকা পয়সা দিয়েছে৷ ওইগুলা দিয়া চা, রুটি আর পরোটা খাইছি৷’
কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে থাকেন মসুনা বেগম এমনই আরেকজন৷ এক বছর আগে তাঁর মুখে টিউমার দেখা দেয়৷ চিকিৎসা করাতে পারেননি৷ সম্প্রতি পানি জমেছে হাতে৷ সেটারও চিকিৎসা হয়নি৷ তাঁর সম্পদ বলতে ছিল এনআইডি কার্ড, একটা ব্যাগ, ছোট একটি বিছানা, একটা ফিচার ফোন, কিছু কাপড় আর ৮০০ টাকা৷ চাঁদরাতে তাও চুরি হয়ে গেছে৷
পান্থকুঞ্জ পার্কে যখন এই বৃদ্ধার সঙ্গে দেখা হয় জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে কাঁদছিলেন৷ মসুনা বেগম স্ট্রিমকে বলেন, ‘আমার সব হারায়ে গেছে বাবা৷ আমার তো কিছু নাই৷ এখানেই থাকি৷ আমি এহন ক্যামনে ঘুমামু, কী খামু? আমি এহন কই যামু বাবা!’
কিছু না পেলেও এনআইডি কার্ডটা ফেরত পেতে চান মসুনা৷ তিনি বলেন, ‘আমার তো ঘর নাই৷ এনআইডি কার্ডটাই আমার পরিচয়। কার্ড ক্যামনে পামু বাবা!’
পার্কে মাসুনা বেগমের মতো আরও অনেকে বসে আছেন৷ কেউ ঘুমাচ্ছেন৷ তাঁদের কারও ঘর নেই৷ ফুটপাতে থাকেন৷ ঈদে নেই নতুন পোশাক। খাবারই খেয়েছেন একবেলা৷ তাঁদের মধ্যে ঈসমাইল ‘ভালো কাজের হোটেল’ থেকে একবেলা খাবার পেয়েছেন৷ সেটাই তাঁর ঈদের খাবার৷
ঈসমাইল স্ট্রিমকে বলেন, ‘আমার ঈদের কিছু নাই৷ তয় ভালো কাজের হোটেল থেকে ভালো খানা দুছে৷ পোলাও আর মুরগি। এইটাই ঈদের আনন্দ৷’
খাবার ছাড়া আর কিছু পেয়েছেন কিনা প্রশ্নে ঈসমাইল বলেন, ‘পোলাপানরে কাপড় দিছে৷ খাওন দিছে৷ আমগোরে আর কিছু দেয় নাই৷’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে