স্ট্রিম সংবাদদাতা

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে পরিবারের সঙ্গে আটক ৫-১০ বছরের ২০ শিশুকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তবে তাদের মা-বাবাকে পাঠায়নি ভারত।
ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। শিশুদের বাড়ি নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়।
পরে বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের কাছ থেকে ওই শিশুদের গ্রহণ করে তিনটি মানবাধিকার সংস্থা। এর মধ্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ৫ জন, জাস্টিস অ্যান্ড কেয়ার ৬ জন এবং রাইটস যশোর ৯ শিশুর দায়িত্ব নেয়।
পুলিশ ও মানবাধিকারকর্মীরা জানান, এসব শিশু পরিবারের সঙ্গে সীমান্ত পেরিয়ে বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিল। সম্প্রতি অবৈধভাবে বসবাসকারীদের ধরতে ভারতীয় পুলিশ ও বিএসএফের অভিযানে পরিবারের সঙ্গে আটক হয় তারা। পরে আদালতের নির্দেশে শিশুদের বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের আশ্রয়ে রাখা হয়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এসব শিশুদের মধ্যে কেউ এক বছর, কেউ ছয় মাস আগে আটক হয়েছিল।
দেশে ফিরে আসা এক শিশুর স্বজনেরা জানায়, ভারতে তাঁর মেয়ে, জামাই ও নাতনি আটক হয়েছিল। এখন কেবল নাতনি ফিরেছে।
এক শিশু জানায়, মা-বাবার সঙ্গে দেশে ফিরছিল সে। পথে পুলিশ মা ও তাকে ধরে ফেলে। তবে বাবা পালিয়ে যায়। এখন সে একাই দেশে ফিরেছে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে শিশুদের মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে