স্ট্রিম সংবাদদাতা

সাভারে রাতভর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়ার ১০ দিন পর সেখানে বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটল। তবে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাতে অভিযানের পর থেকে ওই দম্পতিকে এলাকায় আর পাওয়া যায়নি।
পুলিশের দাবি, বাসাটি ব্যবহার করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা বোমা তৈরির কার্যক্রম চালাচ্ছিল। এছাড়া বাড়ির সন্ধান দেওয়া আরিফের কাছ থেকে জেএমবির দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমের লিফলেটও জব্দ করা হয়েছে।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকার চারতলা একটি বাড়ির নিচতলায় অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সেখান থেকে ৯টি পাইপ বোমা, গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে হেমায়েতপুর এলাকা আরিফকে আটকের পর তার ব্যাগ থেকে ৬টি পাইপ বোমা ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে দক্ষিণ শ্যামপুরের ওই বাড়ির তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। বোম্ব ডিসপোজাল ইউনিট সব মিলিয়ে ১৫টি পাইপ বোমা উদ্ধারের পর রাতেই নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছে সাভার থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারতলা ভবনের ওই বাড়ির মালিক আব্দুল জলিল। তার কাছ থেকে চলতি মাসের ২ আগস্ট ভবনের নিচতলার একটি কক্ষ ভাড়া নেয় একটি পরিবার। পরদিন থেকেই তারা সেখানে বসবাস শুরু করেন।
বাড়ির মালিকের মেয়ে ইলমা জানান, আব্বাস আলী নামে একজন ও এক নারী স্বামী-স্ত্রী পরিচয়ে প্রথমে বাসা ভাড়া নিতে আসেন। আব্বাস গাড়িচালক ও স্থানীয় একটি স্কুলে কাজ করবেন বলে জানান। স্ত্রীসহ থাকার কথা বলায় তাদের সন্দেহ হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, ওই আস্তানায় ‘বোমারু মামুন’ নামে পরিচিত একজনেরও যাতায়াত ছিল। বোমা তৈরিতে দক্ষ হিসেবে পরিচিত এই ব্যক্তি সেখানে বোমা তৈরি তদারকি করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে তার সংশ্লিষ্টতা ও পরিচয় নিয়ে আরও তদন্ত চলছে।
বাসাটি জেএমবি সদস্যরা ভাড়া নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। তিনি জানান, অভিযানে উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। ওই বাসায় কারা, কোথায় থেকে বিস্ফোরক ও রাসায়নিক এনেছিল জানতে আটক আরিফকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

.png)
বিদ্যুৎ সরবরাহ সংকটে বিপর্যয়ের মধ্যে পড়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিল্পকারখানাগুলো। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এরই মধ্যে কিছু কারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ তাদের গ্রেপ্তার করে।
২ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল চারজন পরীক্ষার্থী। বিদ্যালয়টিতে শিক্ষক আছেন ১২ জন। তবে ওই চারজনের কেউই পাস করতে পারেনি।
২ ঘণ্টা আগে
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালী নামে তিনতলা ভবনের দ্বিতীয়তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে