
কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ‘এফবি তাহসিন’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা আটজনের মধ্যে চারজনকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল নাজিরারটেক পয়েন্টের ‘খাড়িরমুখে’ এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জেলে হলেন মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সাইফুল ইসলাম।
নিখোঁজ জেলেরা হলেন জাগিরাঘোনা এলাকার মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়া এলাকার নুরুল আলম।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ফিশিং ট্রলারের মালিক মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার ফরিদ আলম।
স্থানীয়রা জানান, সাগরে ট্রলারটি দুর্ঘটনার মুখে পড়লে নিখোঁজদের খোঁজে নিকটবর্তী অন্য মাছ ধরার ট্রলারগুলো এগিয়ে আসে। তারা চার জেলেকে জীবিত উদ্ধার করে। পরে সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, ‘নিখোঁজদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
.png)

জুলাই আন্দোলনে ছাত্রদলের অবদান অস্বীকার করা শহীদদের আত্মত্যাগ অপমানের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
৩১ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের আক্রমণে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কয়েকটি গবাদিপশুকেও কামড়েছে শিয়াল। পরে আতঙ্কিত গ্রামবাসী তিনটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছেন।
১ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাঁর সৎবাবা আজাহারুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া ছয় মাসের মধ্যে দুই লাখ বাংলাদেশি কর্মী নেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এই দাবির বিপরীতে ভিন্ন কথা বলেছে মালয়েশিয়া। বাংলাদেশের প্রতিমন্ত্রীর বক্তব্যকে বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য করা যাবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার তথ্যমন্ত্রী ফাহমি ফাদজিল।
২ ঘণ্টা আগে