স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সময় গঠিত দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। শনিবার (১৮ জুলাই) এক আদেশে সংশ্লিষ্ট ফেডারেশনের নির্বাচনে তিন মাস সময় দেওয়া হয়েছে।
নতুন গঠিত অ্যাডহক কমিটিগুলোতে ২৭ থেকে ২৯ জন পর্যন্ত সদস্য রাখা হয়েছে। ঘোষিত ২৭ ফেডারেশনের মধ্যে রয়েছে—আর্চারি, উশু, অ্যাথলেটিকস, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, রোয়িং, শুটিং, সাইক্লিং, সুইমিং, হকি ও হ্যান্ডবল।
বাংলাদেশ আর্চারির স্থপতি ও প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে আবারও আর্চারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এসএ গেমসে পদকজয়ী সাবেক আর্চার ও ব্যবসায়ী সৈয়দ তানভীর রায়হান। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আবারও ফিরে এসেছেন আলী ইমাম তপন। শুটিং ফেডারেশনে সাকিফ শামীম এবং দাবা ফেডারেশনে দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সদ্য প্রয়াত খেলোয়াড় আবদুস সাদেকের ছেলে ইশতিয়াক সাদেক। সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে আবারও একই পদে ফিরিয়ে আনা হয়েছে। কাবাডি ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় দলের সাবেক ভলিবল খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম।
মাঠের সাবেক খেলোয়াড়দের ওপর আস্থা রেখে ভারোত্তোলনে এস এম কাজল, ব্যাডমিন্টনে হাসিবুর রহমান শাকিল, টেবিল টেনিসে সাইদুল হক সাদী, সাইক্লিংয়ে পারভেজ হাসান এবং জুডো ফেডারেশনে নয়না চৌধুরীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তায়কোয়ান্দো ফেডারেশনে সাধারণ সম্পাদক হিসেবে আবারও ফিরেছেন মাহমুদুল ইসলাম রানা।
মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জিমন্যাস্টিকসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে এম এ কুদ্দুস খান তাঁদের নিজ নিজ দায়িত্বে বহাল রয়েছেন।

.png)

দলবদল উইন্ডোর শেষ দিনে চমক দেখাল প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেসকে দলে ভেড়াতে ব্লুজদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ ১২তম আসর ঘিরে দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে সাবেক তিন কর্মকর্তাকে নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
৫ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (৩১ জুলাই) গ্রুপ ‘বি’-এর ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন নারী ক্রিকেটাররা।
১৬ ঘণ্টা আগে
ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকার গোলে অ্যাস্টন ভিলাকে ১–০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এ নিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
১৬ ঘণ্টা আগে