স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটির বাঘাইছড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুমন্তী চাকমা (৩০) মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সন্তান প্রসবের জন্য আজ শনিবার হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন্তী চাকমা ওই ইউনিয়নের চাপ-আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা বলেন, সুমন্তী চাকমার আজ সকালে সন্তান প্রসবের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় পার্শ্ববর্তী খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন। চাম্পাতলি এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক তাঁর গাড়িকে ধাক্কা দেয়। এতে তাদের অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন দুপুরে বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি। মারা যাওয়ার বিষয়টি খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে হবে। তবে ডাম্প ট্রাকের বিষয়ে জানতে সন্ধ্যায় একাধিকার চেষ্টা করেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।

.png)

উপযুক্ত সময় বা পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
২ ঘণ্টা আগে-f8f097-256x144.webp)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।
২ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)