স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে (৭) ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় শুক্রবার (২১ মে) সন্ধ্যায় মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ জনতা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মাগরিবের আজানের পর থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মিরপুরের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এর আগে দুপুরের দিকে বিচারের দাবিতে তারা পল্লবী থানাতেও যান এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোশতাক আহমেদ বলেন, পল্লবী থানা অবরোধ কিংবা অন্য কোথাও তেমন বড় কিছু হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুর ১০ থেকে ১২ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
রামিসা হত্যার বিচারের দাবিতে ধানমন্ডির ছায়ানট ভবনের সামনে মানববন্ধন করেছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচশত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘রাষ্ট্র, আমার নিরাপত্তা কোথায়?’, ‘সকল শিশুর জন্য নিরাপদ সমাজ চাই’ সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে ছায়ানটের সভাপতি সারওয়ার আলী বলেন, ‘আমরা কেউই শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনাটি মেনে নিতে পারছি না। আমরা সবাই আত্মগ্লানিতে ভুগছি।’
এছাড়া রামিসার বিদ্যালয় ‘পপুলার মডেল হাইস্কুল’-এর শিক্ষক ও শিক্ষার্থীরাও অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসির দাবিতে ব্যানার নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার বর্তমানে কারাগারে রয়েছেন।
এ দিকে পল্লবীর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটন নিয়ে আজ রাত সোয়া ৮টায় ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে বিকেল ৫টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বার্তায় জানান, অনিবার্য কারণবশত সেই পূর্বঘোষিত ব্রিফিংটি বাতিল করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে