স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ দিন অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে ‘কুরআন মাজিদ’ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ৮ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২.০১ শতাংশ।
অসদুপায় অবলম্বনের জন্য সাধারণ বোর্ডে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ৩ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে থাকা বিদেশের আটটি কেন্দ্রের তথ্য এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৮০ হাজার ৬৩৫ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৯৬ জন, অর্থাৎ অনুপস্থিতির হার ৫.২৬ শতাংশ। এই বোর্ডে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় ৮৩ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৩.৬৭ শতাংশ। এই বোর্ডেও একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে ‘বডি ওর্ন’ ক্যামেরা দেওয়া হয়েছে। মোট ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করার সময়সূচি রয়েছে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে