ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৭: ৩৯
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৭৪ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৯২ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহে ৬১, চট্টগ্রামে ৯৪, খুলনায় ১৩৫, রাজশাহীতে ৪৬, রংপুরে ২৪, বরিশালে ৯৮ এবং সিলেটে ৩ জন ভর্তি হয়েছেন।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন; মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। গত বছর ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৩ জন রোগী মারা যান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু