স্ট্রিম সংবাদদাতা

প্রকৃতির রুদ্রমূর্তি কিছুটা কমেছে। বাংলা বছরের শেষ সূর্যের তেজ হালকা হয়ে এসেছে। এ সময় একপশলা বৃষ্টির আশায় প্রাচীন লোকসংস্কৃতিকে বেছে নিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে শুরু হলো পানচিনির আয়োজন।এই পানচিনি মানুষের নয়, ব্যাঙের।
সোমবার (১৩ এপ্রিল) চৈত্রসংক্রান্তি উপলক্ষে ব্যাঙের পানচিনির আয়োজন করে জাবির কলা ও মানবিকী অনুষদ। পানচিনি অনুষ্ঠান বিয়ের অঙ্গীকার প্রদান, আশীর্বাদ আদান-প্রদানের অনুষ্ঠান।
পুরাতন কলাভবন প্রাঙ্গণে মাথায় লাল কাপড়ের ঘোমটা দিয়ে সেজেগুঁজে বসে আছে কনে। বিকেল সাড়ে পাঁচটায় হাজির বরপক্ষ। বিশাল র্যালি নিয়ে বরকে সাজিয়ে পুরাতন কলা ভবনে এসেছে নতুন কলা ভবনের শিক্ষক, শিক্ষার্থীরা।
বাঁশ ও রঙিন কাগজ দিয়ে বানানো হয়েছিল ব্যাঙের বিশাল দুটি প্রতিকৃতি। বরের নাম স্বপনপরী, কনের নাম ফুলপরী। নতুন কলা ভবনের শিক্ষক শিক্ষার্থীরা সেজেছিলেন বরপক্ষের সাজে। আর পুরাতন কলা ভবনের শিক্ষক শিক্ষার্থীরা কনেপক্ষ। বরের বাবা হলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক। কনের বাবা হলেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা।
বিকেল সাড়ে পাঁচটায় নেচে গেয়ে ছেলে ব্যাঙের প্রতিকৃতি নিয়ে বরপক্ষ হাজির হয় পুরাতন কলা ভবনে (কনেপক্ষের বাড়ি)। কনেপক্ষ গেট ধরলে শুরু হয় দর-কষাকষি। কনেপক্ষ ৫০ হাজার টাকা গেটের টাকা দাবি করে। মধুর কথার লড়াই শেষে ১০ হাজার টাকায় সমঝোতায় আসে দুই পক্ষ। বরপক্ষকে মিষ্টি খাইয়ে বরণ করে নেন কনেপক্ষ। মঞ্চে বসানো হয় বর-কনেকে। পুরোহিত সেজে তন্ত্রমন্ত্র পড়ে ব্যাঙের বিয়ে পড়ান নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী প্রজয় বকসী। এভাবে শেষ হয় জাবির চৈত্র সংক্রান্তির বিশেষ আয়োজন ব্যাঙের পানচিনি।
ব্যাঙের পানচিনি সম্পর্কে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগি সামিয়া স্ট্রিমকে বলেন, ‘পূর্বে বাংলাদেশে যখন গরমকাল আসত, তখন গ্রামের মানুষরা বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিত। সেই কালচার এখন অনেকটা উঠে গেছে। কিন্তু এটি আমাদের প্রাচীন ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। এটি স্মরণ করার জন্যই কলা অনুষদ থেকে এই আয়োজন করা হয়েছে। আমি পুরাতন কলার শিক্ষার্থী, তাই মেয়ে পক্ষ। এই যে পুরাতন কলা এবং নতুন কলা একটি সম্পর্কে আবদ্ধ হলো, আশা করছি এই সম্পর্ক চিরজীবী হবে।’
সার্বিক আয়োজন সম্পর্কে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক স্ট্রিমকে বলেন, ‘ব্যাঙ আমাদের প্রকৃতির সিম্বল এবং প্রকৃতিকে তারা নির্মল রাখে। প্রকৃতির সাথেই মানুষের বসবাস। প্রকৃতি যত ভালো থাকবে মানুষ ততটাই ভালো থাকবে। চৈত্রের শেষ দিনে এটা আমরা তুলে ধরছি, যাতে মানুষ প্রকৃতির সাথে ভালো ব্যবহার করে।’

.png)

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনীর স্টিকার সাটানো ল্যান্ড ক্রুজার থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ওবায়দুল হাসান (৪১) নামে সাবেক এক ল্যান্স করপোরালকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ মিনিট আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান।
১২ ঘণ্টা আগে