স্ট্রিম প্রতিবেদক

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাবেন সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপর মূল আয়োজন শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার ২৫৫ সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। সিইসি এএমএম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শপথ অনুষ্ঠানে প্রস্তুতি শুরু করে বঙ্গভবন কর্তৃপক্ষ। তাঁদের দেওয়া আমন্ত্রণপত্রের তথ্যানুযায়ী, আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুরু হবে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে উপস্থিত হবেন সাড়ে ৭টার দিকে। এরপর জাতীয় সংগীত পরিবেশন শেষে মূল অনুষ্ঠান শুরু করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। পরে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, বিশিষ্টজনসহ ১২শর বেশি অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে শুক্রবার বিকেল থেকে কয়েক ঘণ্টার জন্য নির্দিষ্ট সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। তবে শপথ অনুষ্ঠানে আসা আমন্ত্রিত অতিথিদের গাড়ি বিধিনিষেধের আওতায় পড়বে না।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সাধারণ যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া দৈনিক বাংলা ও শাপলা চত্বর থেকে রাজউক ও গুলিস্তানের দিকে চলাচলকারী বাসগুলোকে নির্ধারিত বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে। এই রুটের বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে গন্তব্যে যেতে পারবে।
বিশেষ ট্রাফিক ব্যবস্থার সময় দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক যান চলতে পারবে না বলে জানিয়েছে ডিএমপি। অন্যদিকে হানিফ ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব যানকে বাম দিকে ফুলবাড়িয়ার দিকে অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যানজট এড়াতে ডিএমপি একটি বিকল্প রুটও নির্ধারণ করেছে। গাড়িচালকরা জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক সড়ক ব্যবহার করতে পারবেন।
গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ভোটের দিন নির্ধারণ করা হয় ২০ আগস্ট। তফসিলের পর বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য অলি আহমেদকে প্রার্থী করে। গতকাল ভোটের মধ্য দিয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হন।

.png)

খুলনার দিঘলিয়া উপজেলায় একটি বিদ্যালয়ের টয়লেট থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে টয়লেটের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন পাশের ভবনে কাজ করা নির্মাণশ্রমিকরা।
২৮ মিনিট আগে
চা-শ্রমিকদের ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল করে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে ‘চা-বাগানের সচেতন ছাত্র-যুবকরা’। শুক্রবার রাজধানীর প্রেসক্লাবের সামনে ‘ঢাকাস্থ চা-বাগানের সচেতন ছাত্র-যুবকবৃন্দ’র ব্যানারে আয়োজিত মানবন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে তারা বলেন, বর্তমানে বাংলাদেশের
২৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)। শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেন তিনি। এম সালেহ বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ ইস্যুতে