বিদ্যালয়ের টয়লেটে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী, শব্দ পেয়ে উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৮: ৩০
গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত
গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় একটি বিদ্যালয়ের টয়লেট থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে টয়লেটের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন পাশের ভবনে কাজ করা নির্মাণশ্রমিকরা।

স্থানীয় গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী বর্তমানে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ওই তরুণী পরিবারকে জানিয়েছে, বিদ্যালয় ছুটির পর টয়লেটে ঢোকার সময় পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। এতে সে মাটিতে পড়ে যায়। ওই সময় মারধর করে তার হাত, পা, মুখ বেঁধে কিছু একটা স্প্রে করা হয়। এরপর আর তার কিছু মনে নেয়। চেতনা ফেরার পর নিজেকে বাথরুমের ভেতর দেখে।

দিঘলিয়া থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, জ্ঞান ফেরার পর মেয়েটি চিৎকার করলে স্কুলের পাশের ভবনে কাজে থাকা কয়েকজন নির্মাণশ্রমিক টের পান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে মেয়েটিকে উদ্ধার করেন।

কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে– জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

মেয়েটির মা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে নির্মাণ শ্রমিকরা ওই ছাত্রীকে উদ্ধার করেন। তারাও বুঝতে পারছেন না কে বা কারা এই কাজ করেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

বিদ্যালয়ের টয়লেটে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী, শব্দ পেয়ে উদ্ধার