স্ট্রিম প্রতিবেদক

চা-শ্রমিকদের ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল করে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে ‘চা-বাগানের সচেতন ছাত্র-যুবকরা’।
শুক্রবার রাজধানীর প্রেসক্লাবের সামনে ‘ঢাকাস্থ চা-বাগানের সচেতন ছাত্র-যুবকবৃন্দ’র ব্যানারে আয়োজিত মানবন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে তারা বলেন, বর্তমানে বাংলাদেশের চা-শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। পার্শ্ববর্তী দেশ ভারতে একজন চা-শ্রমিক ৩৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত মজুরি পান। এই বৈষম্যমূলক মজুরিতে বাড়তে থাকা দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে বাঁচা অসম্ভব। চা-শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা করতে হবে।
বক্তারা আরও বলেন, চা-শ্রমিকরা প্রজন্মনের পর প্রজন্ম চা-বাগানে বসবাস করলেও তারা তাদের বসতভিটার মালিকানা পায়নি। চা-শ্রমিকদের নিজেদের ভূমির কোনো দলিল নেই। ফলে তারা ব্যাংক ঋণ পায় না, নিজেদের ঘর বাড়াতে পারে না এবং প্রভাবশালীদের ভূমি দখলের বিরুদ্ধে আইনি প্রতিকার পায় না।
চা-শ্রমিকদের পক্ষ থেকে দাবি তুলে ধরে চা-শ্রমিকের সন্তান মোহন রবিদাস বলেন, চা-শ্রমিকদের মজুরি কমপক্ষে ৫০০ টাকা নিশ্চিত করতে হবে। চা জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। শ্রম আইন অনুযায়ী বাধ্যতামূলক নিয়োগপত্র প্রদান করতে হবে। আইন লঙ্ঘনকারী বাগান মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
একইসঙ্গে প্রতিটি চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি প্রতিটি চা-বাগান ক্লাস্টারে কমপক্ষে একটি পূর্ণাঙ্গ সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও বিশুদ্ধ পানি সরবরাহে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নলকূপ বা পানি শোধনাগার স্থাপনের দাবি জানানো হয়।

.png)

খুলনার দিঘলিয়া উপজেলায় একটি বিদ্যালয়ের টয়লেট থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে টয়লেটের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন পাশের ভবনে কাজ করা নির্মাণশ্রমিকরা।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)। শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেন তিনি। এম সালেহ বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ ইস্যুতে
১ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাবেন সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপর মূল আয়োজন শুরু হবে।