স্ট্রিম সংবাদদাতা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেনের (৪০) দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বটিয়াঘাটা থানার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আক্তার বটিয়াঘাটার গল্লামারি এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি নগরের বড় বাজার এলাকার একটি হোটেলে কাজ করেন। আক্তার হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, আক্তারকে কাজ দেওয়ার নাম করে মঙ্গলবার ডেকে নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। পরে তাঁকে বাড়ি থেকে ডেকে দারোগার ভিটা আলী নগরে একটি বিলের মধ্যে নিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আহত আক্তার জানিয়েছেন, পূর্বপরিচিত চারজন তাঁকে ডেকে বটিয়াঘাটার দারোগার ভিটায় নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই চার-পাঁচজন লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে কোপাতে থাকেন। আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ জানান, আক্তারের ডান ও বাম হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে