স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ পক্ষের কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় গুলিতে নিহত হন সাদ্দাম হোসেন (৩২) নামে ওই যুবক। পরিবারের অভিযোগ, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ।
সাদ্দাম কান্দিপাড়া এলাকার মো. মস্তু মিয়ার ছেলে। তাঁর স্বজনেরা জানান, গতকাল রাত ২টার দিকে দেলোয়ার হোসেন দিলীপ ও তাঁর সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনের অভিযোগ, দিলীপের সমর্থক ছিলেন সাদ্দাম। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের পক্ষের সঙ্গে পূর্ববিরোধ রয়েছে স্থানীয় লায়ন শাকিলের পক্ষের। এর জেরে গতকাল সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডে শাকিলের নেতৃত্বে দিলীপের পক্ষের লোকজনের ওপর গুলি চালানো হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। এরপর রাতে সাদ্দাম গুলিতে নিহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দিলীপ বলেন, ‘সাদ্দাম সব সময় আমার সঙ্গে থাকত। আমি কেন তাকে খুন করব। আমি তাকে বাড়ি থেকে ডেকে নেয়নি। সে আমার সঙ্গেই ছিল। পেছন থেকে আমাদের উদ্দেশ করে শাকিল ও তার লোকজন গুলি করে। আমরা দৌড়ে পালিয়ে যাই। ওই সময় গুলিতে সাদ্দাম নিহত হয়।’ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে