স্ট্রিম প্রতিবেদক

তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্র ও প্রযুক্তি বিষয়ে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রদর্শনীটি উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আন্তর্জাতিক বস্ত্র, নিটিং ও গার্মেন্টস শিল্প প্রদর্শনী (বিটিকেজিআই এক্সপো ২০২৬) নামে এই আয়োজন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেড। আগামী ২ মে পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা অবধি এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনীর কনভেনর ফজলে শামীম এহসান। সমাপনী বক্তব্য দেন বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ।
বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের প্রায় ৯০০ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান।
প্রদর্শনীতে বস্ত্র ও পোশাক খাতের সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্র তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে- নিটিং ও বয়ন প্রযুক্তি, ডাইং ও কেমিক্যালস, এমব্রয়ডারি মেশিন, কাটিং ও সেলাই প্রযুক্তি, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং সল্যুশন।
আয়োজকদের মতে, এসব প্রযুক্তি দেশের তৈরি পোশাক খাতের উৎপাদন দক্ষতা বাড়ানো, মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
তারা জানান, এই ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য গুরুত্বপূর্ণ। এতে নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়, আন্তর্জাতিক ক্রেতা ও সরবরাহকারীদের সঙ্গে সংযোগ তৈরি হয়, শিল্পের আধুনিকায়ন ত্বরান্বিত হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে