স্ট্রিম প্রতিবেদক

‘জুলাই রেকর্ডস’-এর প্রথম প্রকাশনা ‘জুলাই বয়ান: শহীদ পরিবার, আহত ও প্রত্যক্ষদর্শীদের ইন্টারভিউ’ বইটির ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) গ্রন্থটিকে কেন্দ্র করে রাজধানীর বাংলামোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আড্ডার আয়োজন করে টিম জুলাই রেকর্ডস।
অনুষ্ঠানে জুলাইয়ের একাধিক শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের বিশিষ্ট লেখক, সাংবাদিক, গবেষক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থান ও ম্যাসাকারের ডকুমেন্টেশন, ওরাল হিস্ট্রি, স্মৃতি সংরক্ষণ, বহুমাত্রিক ন্যারেটিভ এবং বিচার নিশ্চিতকরণ নিয়ে কথা হয়। এছাড়া সম্প্রতি সংসদে পাস হওয়া ‘জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ নিয়ে গঠনমূলক সমালোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম। আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, কবি ও বুদ্ধিজীবী ইমরুল হাসান, কবি হাসান রোবায়েত, লেখক ও গবেষক ছন্দা মাহবুব এবং অডিওভিজুয়াল আর্কাইভিস্ট শোয়েব আব্দুল্লাহ।
মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহান এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তাঁদের বক্তব্যে সম্প্রতি পাস হওয়া ‘গুম অধ্যাদেশ’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’-এর বিভিন্ন সীমাবদ্ধতা উল্লেখ করেন। তাঁরা সরকারের এসব কার্যক্রমের সমালোচনা করেন। এনসিপির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মীর হাবীব আল মানজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অত্যন্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন জুলাইয়ের শহীদদের স্বজনরা স্মৃতিচারণ করেন। দুই বছর পেরিয়ে গেলেও এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ‘রোহিঙ্গা’ শহীদ নুর মোস্তফার পিতা শফি আলম তাঁর সন্তানের স্বীকৃতির দাবি জানান। এছাড়া শহীদ আব্দুল ওয়াদুদের স্ত্রী শাহনাজ পারভীন এবং শহীদ ওমর বিন নুরুল আবসারের স্ত্রী ফারজানা জাহান নীলা জুলাইয়ের ভয়াবহ দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। অনুষ্ঠানে লড়াইয়ে এক চোখ হারানো দুই যোদ্ধা তাহমিদ হুজাইফা ও এম এ মু্হাইমিন পুলক উপস্থিত থেকে নিজেদের অভিজ্ঞতার কথা জানান।
বক্তারা জুলাই ম্যাসাকারের তৃণমূল পর্যায়ের তথ্য সংরক্ষণের ওপর জোর দেন। তাঁরা ‘জুলাই বয়ান’ বইটিকে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আখ্যায়িত করেন। সাংবাদিক শফিকুল আলম ও শোয়েব আব্দুল্লাহ ইতিহাস সংরক্ষণের স্বার্থে উন্নত অডিওভিজুয়াল আর্কাইভ গড়ে তুলতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও গতিশীল হওয়ার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে জুলাই রেকর্ডসের সদস্য কাজী ওয়ালী উল্লাহ বলেন, ‘আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল “জুলাই বয়ান” বইটিকে কেন্দ্র করে সামগ্রিকভাবে জুলাইয়ের ইতিহাস প্রকল্প এবং ডকুমেন্টেশনের গুরুত্ব তুলে ধরা। একই সঙ্গে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে জুলাই রেকর্ডস ও অন্যান্য সংস্থার অংশগ্রহণ কেমন হওয়া উচিত, তা নিয়ে বিজ্ঞজনদের পরামর্শ গ্রহণ করা।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে