স্ট্রিম প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। দপ্তর বণ্টনের এই অভিপ্রায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ব্যক্ত করেছেন বলে এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে।
দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আর রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্বে থাকবেন।
তাঁদের দায়িত্ব বণ্টনের বিষয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রশাসন শাখা চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করেছেন।
এই দপ্তর বণ্টনে প্রধানমন্ত্রীর সম্মতি নেওয়া হয়েছে কিনা, তা চিঠিতে উল্লেখ করা হয়নি। রুলস অব বিজনেস ১৯৯৬ অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের মধ্যে দপ্তর (মন্ত্রণালয়/বিভাগ) বণ্টন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি এই দপ্তর বণ্টন অনুমোদন করেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এই বিধিমালা অনুযায়ী প্রধানমন্ত্রী যে কোনো সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন বা পরিবর্তন করতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে বরিশাল–৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন মো. রাজিব আহসান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তাঁকে ছাড়া ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের দপ্তরও বণ্টন করা হয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মাধ্যমে আমদানি করা দ্বিতীয় চালানে হাম-রুবেলার (এমআর) ১৫ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে। এরসঙ্গে ৯০ হাজার টিডি ভ্যাকসিনও সরবরাহ করা হয়েছে।
৩৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
কয়েকদিনের টানা ভারী বৃষ্টি পর বুধবার সকাল থেকে রোদের দেখা পাওয়াকে ফসল রক্ষার শেষ সুযোগ মনে করছেন মৌলভীবাজারের হাওরের ধান চাষিরা। সদর উপজেলার কাউয়াদীঘি হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন তাঁরা। একই সঙ্গে নেমেছেন ভেজা ধান শুকানোর যুদ্ধে। তবে এখনো অনিশ্চয়তা কাটেনি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিয়েছেন। আজ বুধবার (৬ মে) সংসদ সচিবালয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁকে শপথ বাক্য পাঠ করান।
৩ ঘণ্টা আগে