স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও অনলাইনে সরব। তাঁরা দেশেই ঘাপটি মেরে আছে। এ কারণে আমাদের ওপর হামলার ঘটনা ঘটছে। গতকালও এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। তাঁদের ধরে এনে বিচার নিশ্চিত করতে হবে।
এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নীলফামারী জেলা সদরের পথসভায় তিনি এ সব কথা বলেন। এর আগে সৈয়দপুরে বেলা সাড়ে ১১টায় শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তৃতীয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু করেন এনসিপি নেতারা। সেখান থেকে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্প পরিদর্শন করেন। পরে জেলা সদরের তিনটি স্থানে পথসভা করেন তাঁরা।
দেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না, দখলদারত্ব দেখতে চাই না। কোনো লুটপাট দেখতে চাই না। আমরা কোনো সরকারি অফিসে দাসত্ব দেখতে চাই না। সারজিস আলম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, এনসিপি
নাহিদ ইসলাম আরও বলেন, পরাজিত শক্তির রেখে যাওয়া পুরাতন বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবেনা। যত দ্রুত সংষ্কার হবে, তত তাড়াতাড়ি দেশ সঠিক পথে এগিয়ে যাবে। আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে যে সাড়া পাচ্ছি তাতে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করেই ছাড়ব।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে। কারণ বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান। এটার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবেনা। ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিবাদী তন্ত্র এখনো জেঁকে বসে আছে রাষ্ট্রযন্ত্রে।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না, দখলদারত্ব দেখতে চাই না। কোনো লুটপাট দেখতে চাই না। আমরা কোনো সরকারি অফিসে দাসত্ব দেখতে চাই না। টাকা ছাড়া কাজ হয় না, এমন কোনো সরকারি অফিস দেখতে চাই না। সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।’
পদযাত্রা ও পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুনিয়া শারমিন, জ্যেষ্ঠ সদস্যসচিব তাসনিম জারা, নাহিদ সারোয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়য়কারী আবদুল হান্নান মাসউদ, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ জেলা ও উপজেলা নেতারা।

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশনের এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
৩ মিনিট আগে
সরকারি সফরে মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তিনি। সিলেট বিমানবন্দর থেকে বাসে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী।
২৯ মিনিট আগে
চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় চিকিৎসক স্বামী, শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের ভুল হতে পারে। গঠনমূলক সমালোচনা হোক। আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে