স্ট্রিম প্রতিবেদক

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই।
এদিকে, উজানে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদনদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় খোয়াই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
শনিবার (২৯ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তর ও এফএফডব্লিউসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানির প্রবাহ বাড়ছে। এফএফডব্লিউসির তথ্য অনুযায়ী, দেশের সব প্রধান নদনদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিছু কিছু পয়েন্টে তা সতর্কসীমায় পৌঁছেছে।
সিলেট বিভাগের মনু নদীর পানি কিছুটা কমলেও ধলাই ও খোয়াই নদীর পানি বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় খোয়াই নদীর কিছু স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। একই সময়ে মনু ও ধলাই নদীর কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোনো কোনো জায়গায় সাময়িকভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে। তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।
নদনদীর পানি বৃদ্ধি এবং সাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

.png)

চুয়াডাঙ্গার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি ঐক্য পরিষদের আলোচনা সভায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
৫ মিনিট আগে
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, সব বিবেচনা করে সরকার সে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সৌদি আরব, তুরস্ক ও
১৫ মিনিট আগে
সারা দেশে সারের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ডিলারদের একটি অংশ কৃষকের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে