স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বেলা ৩টার দিকে জেলা সদরে বিদুৎ সরবরাহ শুরু হলেও বিভিন্ন উপজেলায় বন্ধ থাকার কথা জানিয়েছেন ভোক্তারা। এর মধ্যে আখাউড়া, নবীনগর উপজেলা ও কসবার একাংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নাজমুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবরে গিয়ে ১৫ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তারা।
তবে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ-১ নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাফিজ বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে সাবস্টেশনে একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়৷ এতে ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।

.png)

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই।
২৮ মিনিট আগে
সারা দেশে সারের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ডিলারদের একটি অংশ কৃষকের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
৩৮ মিনিট আগে
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য পুরস্কারের অঙ্ক বাড়ানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হালকা থেকে ভারী অস্ত্রের তথ্যদাতারা ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত পাবেন বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
হাসনাত আবদুল্লাহ দুঃখপ্রকাশ করলেও আন্দোলনে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্র ঐক্য পরিষদ। তারা জেলায় এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে