স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশজুড়ে নদী, নালা ও খাল খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের বাকি ৬৩ জেলায় একযোগে এই কর্মসূচির সূচনা করবেন সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
সভায় জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। বর্তমানে সরকারের যে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি রয়েছে, তার আওতায় এই কার্যক্রমকে গতিশীল করার ওপর জোর দেওয়া হয়েছে।
সভায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি এই কর্মসূচিকে এক বিপ্লবে রূপ দিয়েছিলেন।” তিনি এই কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় দেশে সেচ সংকট ও জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান নির্বাচিত সরকার জনগণের কল্যাণে প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি কর্মসূচিটি সফল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন কর্মসূচি নিয়ে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে