স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শুক্রবার (২৯ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার (২৭ আগস্ট) প্রকৌশলীদের বিক্ষোভ মিছিল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। এ সময় অনেক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন।
প্রধান উপদেষ্টার প্রতিনিধিদল বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন ও উল্লেখ করেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রধানের পক্ষ থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
প্রতিনিধিরা যখন শাদিদকে দেখতে হাসপাতালে যান তখন কেবিনে শাদিদের বাবা, মা ও বোনসহ কয়েকজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের উপস্থিতিতে শাদিদের মা বেশ আবেগঘন হয়ে পড়েন ও তার সন্তানসহ শিক্ষার্থীদের ওপরে যে কোনো ধরনের বলপ্রয়োগের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই নিশ্চয়তা চান। ।
প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ও প্রকৌশলীদের চাকরির অসন্তোষ সমাধানে গঠিত কমিটির প্রধান উপদেষ্টা এম ফাওজুল কবির খানের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন। সাপোর্ট স্টাফ, নার্স, চিকিৎসকদলসহ সবাইকেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে প্রতিনিধিদল শাদিদের বুয়েট-২০ ব্যাচের কয়েকজন সহপাঠী ও উপস্থিত প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠকদের সাথে কিছুক্ষণ কথা বলেন।

.png)

রাজধানীর ভাটারা এলাকা থেকে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে ডিভাইসসহ অনলাইন জুয়ার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন চীনা নাগরিক।
১৮ মিনিট আগে
রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করা এবং বেসরকারি উদ্যোগে আবারও ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নাব্যতা স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।
২ ঘণ্টা আগে