স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনের দীর্ঘ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই আন্দোলনের শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান; ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা; ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়। এ ছাড়া ১ আগস্ট সারা দেশে গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের কর্মসূচি এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের ব্যানারে রাজধানীসহ সারা দেশে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মহিলা বিভাগ, ছাত্রসংগঠন ও ‘জুলাই যোদ্ধা’দের বিভিন্ন ফোরামও পৃথক কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, দু-একটি সংবাদমাধ্যম নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছে। তিনি বলেন, ‘বড় ব্যবসায়ী বা করপোরেট গ্রুপের মালিকানাধীন সংবাদপত্রের ভূমিকা এমন হতে পারে না। আপনি যদি রাজনৈতিক এজেন্ডা নিয়ে থাকেন এবং বিএনপি আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, তবে ঘোষণা দিন যে আপনার পত্রিকা একটি দলের মুখপাত্র। এই ঘোষণা দিয়েই পত্রিকা প্রকাশ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের চরিত্র যদি প্রতিহিংসাপরায়ণ হয়, তবে তার প্রতিবাদে আমরা কি অনাকাঙ্ক্ষিত পথ ধরব? জামায়াতে ইসলামী সেই পথ ধরতে চায় না।’ বিএনপিকে ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেন, ‘যারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল, এমন ব্যক্তিদের বিএনপি উচ্চপদে বসিয়েছে। তবে কি বাংলাদেশবিরোধীদের পুরস্কৃত করা হয়নি?’
দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, গণভোটের রায় মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। এটি ছাড়া ‘জুলাই আকাঙ্ক্ষা’র প্রতিফলন ঘটবে না এবং দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে