স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ প্রার্থীর গেজেট প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
বিষয়টি নিয়ে পরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬, জামায়াত জোট থেকে ১২ এবং স্বতন্ত্রদের জোটের এক প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। ওই ৪৯ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে আজ গেজেট প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, জোটগুলোর মধ্যে বণ্টন করা আসন অনুযায়ী একজন প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি। আর জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা বাতিল করা হয়েছিল। আদালতের নির্দেশে সেটি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী শনিবার মনোনয়নপত্রটি যাচাই করা হবে।
বিএনপি থেকে নির্বাচিত নারী সংসদ সদস্য হলেন– সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ সংসদ সদস্য হলেন– নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
আর স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন সংরক্ষিত আসনে এমপি হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদরে সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৫ জুন) পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সদস্যদের উত্থাপিত ৫৫টি ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ করে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সম্পূরক বাজেট পাস করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অতিরিক্ত প্রায় ৪ হাজার ৯২৩ কোটি টাকা বরাদ্দ নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক হয়েছে। সোমবার (১৫ জুন) সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত বরাদ্দের প্রস্তাবের ওপর আলোচনা হয়।
২ ঘণ্টা আগে