স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের সংক্রমণ বাড়ায় প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় সরকার টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ইউনিসেফ থেকে সংগৃহীত এই টিকা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে। একই সঙ্গে টিকা সংগ্রহ প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের সংক্রমণ বাড়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাখালীতে এক শিশুর মৃত্যুর পর মাত্র ১৮ ঘণ্টার মধ্যে আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন ও ভেন্টিলেটর প্রস্তুত করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতেও নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, গত এক দশকে নিয়মিত টিকাদান কর্মসূচি থাকলেও ২০১৮ সালের পর আর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকার আওতায় আসেনি, তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। সরকার ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা ইউনিসেফকে পরিশোধ করেছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে টিকা আসা শুরু হলে দ্রুত দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে। তিনি আশ্বস্ত করেন যে, পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং অতীতে এত দ্রুত ভেন্টিলেটর ও আইসিইউর ব্যবস্থা করা হয়নি।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইউনিসেফকে অর্থ পরিশোধ করা হয়েছে। ক্রয় কমিটির অনুমোদন পেলে অর্ডার দেওয়া হবে এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা আসা শুরু হতে পারে। এরপর দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হবে। এদিকে, টিকা কমিটি ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে