
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (২৩ মে) আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
আইন ও বিচার বিভাগের ডেপুটি সেক্রেটারি মো. রফিকুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯২ ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এদিকে শনিবার বিকেলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির স্ট্রিমকে বলেন, ‘মামলার তদন্তের কাজ প্রায় শেষ। মেডিকেল রিপোর্টসহ অন্যান্য পরীক্ষার প্রতিবেদন আমাদের হাতে এসেছে।’
শনিবার দুপুরে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, ঈদের ছুটির আগেই যদি ডিএনএ প্রতিবেদন পাওয়া যায় এবং ঈদের আগে চার্জশিট দাখিল করা সম্ভব হয়, তবে ঈদের পরপরই বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব।
গত ১৯ মে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাত বছর বয়সী রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের পর মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে মূল আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৯ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
১০ ঘণ্টা আগে