স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বৈঠকে গণমাধ্যম খাতের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক অবস্থান জানান।
বৈঠক শেষে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, সংবাদপত্রশিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দাবিদাওয়াগুলো আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন। তবে কিছু বিষয় বাস্তবায়নে সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, তিনি আগের সরকারগুলোর পথ অনুসরণ করবেন না; বরং উদার গণতন্ত্রের পথে এগোতে চান। নোয়াব সভাপতি এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন।
বৈঠকে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মামলা নিয়ে আলোচনা হলে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দী রয়েছেন কি না বা হয়রানির শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে। এছাড়া বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান নোয়াব নেতারা। আলোচনায় ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টিও উঠে আসে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে এখন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে নিয়মিত সংলাপে বসবেন। এর আগে আওয়ামী লীগ শাসনামলে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে একবার করে সম্পাদক ও মালিকদের সঙ্গে বৈঠক হয়েছিল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে