স্ট্রিম প্রতিবেদক

সরকার ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানোর উদ্যোগ নিলেও তার ইতিবাচক প্রভাব এখনো খুচরা বাজারে দেখা যায়নি বলে অভিযোগ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
রোববার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন এ অভিযোগ করেন।
সংগঠনটির দাবি, করছাড়ের ফলে আমদানি ও বাজারজাতকরণ ব্যয় কমার কথা থাকলেও চাল, সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের দামে সেই প্রভাব পড়েনি। বরং কিছু পণ্যের দাম আরও বাড়ানোর চেষ্টা চলছে।
বিবৃতিতে নাজের হোসাইন বলেন, বিএনপি সরকারের প্রথম বাজেটে ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে নতুন কর আরোপ করা হয়নি। ধান, চাল, গম, আটা, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ বিভিন্ন কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎসে কর ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরনের ভোজ্যতেলের উৎসে করও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
নাজের হোসাইন অভিযোগ করেন, বাজেট ঘোষণার পর ব্যবসায়ীরা দাবি করছেন, বর্তমানে বাজারে থাকা পণ্যগুলো বেশি দামে আমদানি করা হয়েছে। ফলে নতুন চালান না আসা পর্যন্ত দাম কমানো সম্ভব নয়। কিন্তু যেসব পণ্যের ওপর শুল্ক বেড়েছে, সেগুলোর দাম ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীদের দ্বৈত নীতি স্পষ্ট।
ক্যাবের সহসভাপতি বলেন, বাজেটে আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর থেকে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করা হলেও বাজারে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। বরং দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, পোস্তদানা, কাজুবাদাম ও কাঠবাদামসহ বিভিন্ন মসলার দাম বেড়েছে। খেজুরের বাজারেও করছাড়ের কোনো ইতিবাচক প্রভাব এখনো দৃশ্যমান হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ব্যবসায়ীরা যদি নতুন চালান আসার পরও বাজার পরিস্থিতির অজুহাতে মূল্য নির্ধারণ করেন, তাহলে করছাড়ের কারণে রাষ্ট্রের রাজস্ব কমলেও সাধারণ মানুষ তার সুফল পাবে না। কার্যকর বাজার তদারকি নিশ্চিত করা না গেলে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘জীবনবান্ধব বাজেট’-এর সুফল বাস্তবায়ন নিয়ে জনমনে সংশয় আরও বাড়বে।

.png)

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আবেগাপ্লুত হয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান ফখরুল।
১ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ফুরিয়ে গেছে। এতে থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়।
৪৩ মিনিট আগে
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১ ঘণ্টা আগে