স্ট্রিম সংবাদদাতা

বিএনপি সরকার চার মাসেও ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। বুধবার (১ জুলাই) পাহাড়ে মানবাধিকার লঙ্ঘন, হত্যা, ভূমিদখল ও সহিংসতা নিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদনে এই অভিযোগ করে সংগঠনটি।
প্রতিবেদনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী নিয়োগের সমালোচনা করে, তা চুক্তির মূল চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং অনাকাঙ্ক্ষিত উল্লেখ করা হয়েছে।
জেএসএসের সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার সই করা প্রতিবেদনে বলা হয়, দায়িত্বের ১০২ দিনের মাথায় পার্বত্য মন্ত্রীর পদ থেকে দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর কোনো জুম্মের পরিবর্তে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে মন্ত্রী করে অবৈধভাবে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় পরিচালনা করা হচ্ছে।
প্রতিবেদনে চলতি বছরের জুন পর্যন্ত পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উগ্রবাদী গোষ্ঠী ও সেটেলারের ৫৭টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং ১০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

.png)

গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার দুপুর। গ্যাসের আশায় জামালপুর শহরের জাবেদ ফিলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার চালকরা। কেউ স্টিয়ারিংয়ে মাথা রেখে, কেউ পাম্পের প্রাঙ্গণে শুয়ে সময় কাটাচ্ছেন। ময়মনসিংহ থেকে রোগী নিয়ে জামালপুরে আসা অ্যাম্বুলেন্স চালক আফজাল মি
৪ ঘণ্টা আগে
দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই সময়ে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সরকারের প
৪ ঘণ্টা আগে
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক
৪ ঘণ্টা আগে
চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
৫ ঘণ্টা আগে