স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে এক মাসব্যাপী অভিযানে প্রায় পৌনে ৪ লাখ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ৪ হাজার ৮২৪টি অভিযানে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি জব্দ করা হয়।
বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, দেশে পেট্রল ও অকটেনের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ডিজেল নিয়েও কোনো সংকট নেই। বর্তমানে সরকারের কাছে ১ লাখ ২২ হাজার ৬৬০ মেট্রিক টন সরবরাহযোগ্য ডিজেল মজুদ রয়েছে। তবে প্যানিক বায়িং এবং অস্বাভাবিক মজুতের প্রবণতা পরিস্থিতিকে প্রভাবিত করছে বলে উল্লেখ করেন তিনি।
কৃষিখাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন ৬৪ জেলার ডিসিদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করা হচ্ছে। সেখানে কৃষকদের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মনির হোসেন চৌধুরী আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগের ফলে কৃষকরা প্রয়োজনীয় ডিজেল পাবেন। কোথাও কোনো সমস্যা হলে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্যও কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ দিকে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন জ্বালানিমন্ত্রী। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ডিজিটাল নিয়ন্ত্রণ ও মনিটরিং ড্যাশবোর্ড চালুসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, কিছু যানবাহনের জন্য পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে চালু হতে পারে।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, অস্বাভাবিক মজুতের প্রবণতা বন্ধ করা গেলে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো সংকট তৈরি হবে না।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে