স্ট্রিম প্রতিবেদক

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাব কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সরকার তা না করে নিজের মতো সংসদ পরিচালনা করেছে। এমন হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করা আমাদের একমাত্র পথ হয়ে দাঁড়াবে।’
বিগত রাজনৈতিক ইতিহাস তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের ৫৪ বছর ধরে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা থাকলেও শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে তার পথ রুদ্ধ করেন। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের পর দেখলাম তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।’
নাহিদ ইসলাম আরও বলেন, দেশে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়তে উচ্চকক্ষ গঠন প্রয়োজন। কারণ বাংলাদেশে যেকোনো সরকার ক্ষমতায় এলে নিজের মতো সংবিধান সংশোধন করে নেয়। তিনি দাবি করেন, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যেন গণভোটের ব্যবস্থা থাকে। এ ছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠান যেন দলীয়করণ না হয় এবং নিয়োগ যেন কেবল প্রধানমন্ত্রীর হাতে না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। সব দলের সম্মতিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও বিচার বিভাগের পৃথকীকরণের ওপরও গুরুত্ব দেন তিনি। নাহিদ বলেন, ‘এসব পদক্ষেপের মাধ্যমেই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তা নয়, তবে আমরা ধাপে ধাপে এগোতে চাই।’
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ। সেশনটি সঞ্চালনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও ৭০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে
দেশের গণমাধ্যম খাতকে আধুনিক ও জবাবদিহিমূলক করতে সরকার নতুন গণমাধ্যম কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
১ ঘণ্টা আগে
রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে শুধু ঢাকাতেই ৩২ প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
১ ঘণ্টা আগে
দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অভিবাসনবিষয়ক বাস্তব গল্প তুলে ধরতে তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে ১ এপ্রিল থেকে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৫ মে পর্যন্ত।
১ ঘণ্টা আগে