স্ট্রিম প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৩০ জনে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩০৫ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২০২, বরিশালে ১৬৩, চট্টগ্রামে ৯৯, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৭৩, রংপুরে ১৯ এবং সিলেটে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর গত বছর ২০২৫ সালে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪১৩ জন মারা যান।

.png)

আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
২৪ মিনিট আগে
দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, কোনো কোনো এলাকায় সার বিতরণে কিছু অনিয়ম ও ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
১ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘কে নিউজ করেছে’ ও ‘কার এত জ্বালা’—এমন প্রতিক্রিয়াকে ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চার দৃষ্টান্ত উল্লেখ করে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সরকার চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে