স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, সে বিষয়ে চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রয়েছে।
আজ রোববার (৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেয়। শুনানিতে রিট আবেদনকারীপক্ষের আইনজীবী বিসিবির নির্বাচন স্থগিতের আবেদন জানান। তবে আদালত হাইকোর্টের আদেশের ওপরে স্থগিতাদেশ চলমান রেখেছে। ফলে আগামীকাল অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে বাধা নেই।
এর আগে, ২২ সেপ্টেম্বর বিসিবি সভাপতি বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। এর পাশাপাশি হাইকোর্ট অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা এবং বুলবুলের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। এরপর ওই দিনই বিসিবি আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করে। সেই দিন পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়।
২৮ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। আজ বিষয়টির ওপরে শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানি করেন। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী কায়সার কামাল শুনানিতে অংশ নেন। বিসিবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে