স্ট্রিম প্রতিবেদক

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চীনের বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের জন্য রপ্তানি বাড়ানোর বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
গত বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় রাত আটটার দিকে চীনের বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে চীন। ব্রিকসে বাংলাদেশকে যুক্ত করতে তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে এবং তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। বৈঠকে আমদানি ও রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চীনের সঙ্গে রপ্তানি বৈচিত্র্য বাড়ানো সম্ভব। চীনের যেমন বিনিয়োগ করার সুযোগ হয়েছে, আমাদেরও রপ্তানি করার সুযোগ রয়েছে।’
চীন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং আইটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘তারা ব্যাংক খাতেও ভূমিকা রাখতে চায়। বাংলাদেশে অফিস খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া দুই দেশের মধ্যে ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানান মাহদী আমিন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে