স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
আসিফ নজরুল বলেন, ‘আজ আমাদের জাতির জীবনে বিরাট এক ট্র্যাজিক দিন। আজকের মতো শোকাবহ ঘটনা আমাদের ঘটেছে কি না, আমাদের জানা নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তারসমাজ—সবাই শোকাহত। আমাদের ছয়জন উপদেষ্টা এখানে এসেছেন।’
আহতদের চিকিৎসা বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমাদের হাসপাতাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছে, চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার, সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এরপরও প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। প্রয়োজন হলে যারা বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, তাদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসা ও পুনর্বাসনে কোনোরকম ঘাটতি থাকবে না।’
আগামীকাল জাতীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়ে আসিফ নজরুল বলেন, ‘আজ আমরা যা হারিয়েছি, সেটার শোক পূরণ করার মতো না। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’
এই ঘটনা তদন্ত হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘এই বিয়োগান্তক, মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটল, সেটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে