
আইন মন্ত্রণালয়ের অধীনে কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের যেসব দপ্তর রয়েছে, সেখানে সুনির্দিষ্ট কোনো দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ থাকলে সেগুলো সরাসরি আমাদের জানাতে বলেছি। এসব অভিযোগ আমরা সুনির্দিষ্টভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেব। মাঠপর্যায়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। এসব অভিযোগে আমরা ব্যবস্থা নিচ্ছি কি না, সেটিও গুরুত্বের সাথে দেখা হবে।
তিনি বলেন, সরকারি সম্পত্তি-সংক্রান্ত বিষয়ে অনেক সময় ফাইল আসতে দেরি হয়। এটি যাতে না হয়, সে বিষয়ে দৃষ্টি রাখতে বলেছি। এ ছাড়া জেলা প্রশাসকেরা যদি কোনো পরামর্শ দেন, তবে সেগুলো জানাতে বলা হয়েছে যাতে ভবিষ্যতে আমরা এসব সমস্যার সমাধান করতে পারি।
মাঠপর্যায় থেকে মন্ত্রণালয়ে অভিযোগ জানানো একটি নিয়মিত প্রক্রিয়া—এই অভিযোগ জানানোর জন্য আলাদা কোনো হেল্পলাইন বা বিশেষ ব্যবস্থা করা হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এর জন্য আলাদা হেল্পলাইনের প্রয়োজন নেই। সরকারের এক বিভাগের সাথে অন্য বিভাগের সমন্বয় রয়েছে, তাই এখানে হেল্পলাইনের প্রয়োজন হবে না।
জেলা প্রশাসকদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার সেশনে জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব ছিল না। তবে মামলাজট কমানোর জন্য ডিসিদের কোনো পরামর্শ থাকলে তা জানাতে বলেছি। তিনি আরও বলেন, স্থায়ী প্রসিকিউশন সার্ভিস (পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস) চালুর বিষয়টি আমাদের বিবেচনাধীন রয়েছে এবং এ নিয়ে কাজ চলছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে