টিআইবির প্রতিবেদন
স্ট্রিম প্রতিবেদক

বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বাংলাদেশের স্কোরে উন্নতি হলেও অবস্থানের এক ধাপ অবনতি হয়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় নিচ থেকে গণনা করলে বাংলাদেশের অবস্থান এখন ১৩তম। আগের বছর এই তালিকায় বাংলাদেশ ছিল ১৪তম। ১০০-এর স্কেলে এ বছর বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২৪-এ, যা ২০২৪ সালে ছিল ২৩।
বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’-এ এই চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে বিস্তারিত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সিপিআই সূচকে দুর্নীতির মাত্রা ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ০ স্কোরকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং ১০০-কে সবচেয়ে সুশাসিত হিসেবে বিবেচনা করা হয়। এবারের সূচকটি ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
স্কোর বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, “এ বছর বাংলাদেশের এক পয়েন্ট স্কোর বৃদ্ধির পেছনে জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে অব্যবহিত ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে।” তবে তিনি সতর্ক করে জানান, রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার পরবর্তী বাস্তবতার প্রতিফলন এই তথ্যের মেয়াদভুক্ত ছিল না। সংস্কারে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় আদতে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো উদ্বেগজনক। ১০০-এর মধ্যে ৭১ স্কোর নিয়ে এই অঞ্চলে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান। এরপর ভারত ও মালদ্বীপ (৩৯), শ্রীলঙ্কা (৩৫), নেপাল (৩৪) এবং পাকিস্তান (২৮) অবস্থান করছে। এই অঞ্চলে বাংলাদেশের (২৪) নিচে রয়েছে কেবল আফগানিস্তান (১৬)।
বৈশ্বিক তালিকায় ৮৯ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। এরপর রয়েছে ফিনল্যান্ড (৮৮) ও সিঙ্গাপুর (৮৪)। অন্যদিকে, ৯ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে যৌথভাবে শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।
গত এক দশকের প্রবণতা অনুযায়ী, বাংলাদেশের স্কোর ও অবস্থান সন্তোষজনক নয়। ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গড় স্কোর ২৫-২৮ এর মধ্যে থাকলেও ২০২৪ সালে তা ২৩-এ নেমেছিল। এর আগে ২০২৩ সালে বাংলাদেশ ছিল ১০ম (স্কোর ২৪), ২০২২ সালে ১২তম (স্কোর ২৫) এবং ২০২১ সালে ১৩তম (স্কোর ২৬)। ২০০৯ সালেও বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গরে ট্রেনে কাটা পড়া পাঁচজনের পরিচয় মিলেছে। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য। তারা পোশাক কারখানায় কাজ করতেন।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী রো রো ফেরি ‘কেরামত আলী’র সাইলেন্সার পাইপে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে পাটুরিয়া ফেরিঘাটে নোঙর করা অবস্থায় এই আগুনের সূত্রপাত হয়।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৪ ঘণ্টা আগে
ফেসবুকের এক ছবি ঘিরে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। একপক্ষের দাবি, ছবির ব্যক্তি অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের সদস্য মুসতাইন বিল্লাহ (মুস্তাইন জহির) দেশ ছেড়ে পালিয়েছেন।
৪ ঘণ্টা আগে