স্ট্রিম প্রতিবেদক

জুলাই আন্দোলন ও শহীদদের অবমাননার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে জিডি করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এই জিডি করেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’- এর কেন্দ্রীয় সদস্যসচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা ও সংগঠক তুহিন ফরাজী।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ডিবির সাইবার বিভাগকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা রুজু করা হবে।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, তারা এখনো জিডির কাগজ হাতে পাননি।
আ ন ম আয়াস স্ট্রিমকে বলেন, জুলাই অভ্যুত্থানের দুই বছর পরেও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। এসব হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়নি। এরমধ্যে শাওনসহ তিন নারী সামাজিক মাধ্যমে জুলাইয়ের শহীদদের নিয়ে অবমাননাকর পোস্ট দিয়েছেন। আমরা তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

.png)

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (৩০) নামে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরকে অব্যাহতি দিয়েছে দল। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে। দুই
১৬ মিনিট আগে
নারীদের নিরাপদ যাতায়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কর্মজীবী নারীরা। তাদের দাবির প্রেক্ষিতে এই সেবার পরিধি বা রুট বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের দুটি জেলায় নতুন এ বিশেষ সার্ভিস চালু করা হয়েছে।
৪১ মিনিট আগে
দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদি হাসান। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানা থেকে মাহদিসহ আটক ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাজু আহমেদ।
১ ঘণ্টা আগে