স্ট্রিম সংবাদদাতা

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও মাঝিসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার ১৮ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে ওই রোহিঙ্গারা নৌকায় বাংলাদেশে অবৈধভাবে আসার চেষ্টা করছিলেন। তবে উপকূলের কাছাকাছি পৌঁছালে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, নৌকাডুবির পর কাছে থাকা জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
স্থানীয় জেলে মুজিবুল হক বলেন, নৌকাটিতে ৩১ জন ছিলেন। এখনও ১৩ জন নিখোঁজ। উদ্ধারদের মধ্যে কোনো নারী ও শিশু নেই।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, শাহপরীর দ্বীপ এলাকায় নৌকাডুবির পর উদ্ধার ১৮ জন বিজিবি হেফাজতে রয়েছেন। তাঁদের পরিচয় ও বাংলাদেশে প্রবেশের কারণ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
মিয়ানমারে সরকারি বাহিনীর ভয়াবহ দমনপীড়নের কারণে গত কয়েক দশক ধরে বাংলাদেশে অবৈধভাবে আসছেন রোহিঙ্গারা। বর্তমানে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে অবস্থান করছে।
সবশেষ ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও সামরিক অভিযানের মুখে কয়েক মাসের ব্যবধানে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন।

.png)

ঢাকার অদূরে আশুলিয়ায় একটি চায়ের দোকানের বেঞ্চে রাখা ব্যাগে প্রেসার কুকার আকৃতির বোমা পেয়েছে পুলিশ। পরে খবর দিলে শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট গিয়ে নিরাপদ স্থানে সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
১৮ মিনিট আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯০০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৪৪ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
টাকা পরিশোধ ও সফটওয়্যার সংক্রান্ত জটিলতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিমা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দুই হাজার প্রবাসী ও তাদের পরিবার। এ জন্য জীবন বীমা করপোরেশনকে দায়ী করছে কল্যাণ বোর্ড।
১ ঘণ্টা আগে