স্ট্রিম প্রতিবেদক

এবারের বাজেট জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিরোধীয় দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। আজ বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন।
বাজেটে গুম কমিশনের জন্য বরাদ্দের দাবি জানিয়ে গাজীপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক হলো এই বাজেট জুলাইকে ধারণ করেনি। এই বাজেট গুম হওয়া সন্তানের কান্নার খবর রাখেনি। গুম কমিশনের জন্য এই বাজেটে একটি টাকাও বরাদ্দ রাখা হয়নি।’
অন্যদিকে, খেতাববিহীন মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়েছে। এর সঙ্গে তিনি খেতাববিহীন মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানান। তিনি বলেন, ‘বহু মুক্তিযোদ্ধা আজ অচল হয়ে গেছেন, তাঁদের সাহায্যের প্রয়োজন। একই সঙ্গে প্রবাসীদের জন্য বরাদ্দ বাড়ানো প্রয়োজন।’
কুটির শিল্পের উদ্যোক্তাদের নিয়ে বাণিজ্য মেলার আয়োজনের দাবি জানিয়ে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ বলেন, দেশের আনাচে-কানাচে কুটির শিল্পের অনেক কাজ দেখা যায়। কিন্তু এই শিল্পগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে বাজারজাতকরণের ব্যবস্থা করা হয় না। তাঁর প্রস্তাব, কুটির শিল্পের উদ্যোক্তাদের একই ছাতার নিচে এনে তাঁদের জন্য একটি বাণিজ্য মেলার ব্যবস্থা করা হোক।
পাটের বিষয়ে তিনি বলেন, ‘পাট সোনালি আঁশ হিসেবে পরিচিত। কিন্তু এই পাট কাঁচামাল হিসেবে বিদেশে রপ্তানি হয়ে যায়। আমি অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে বলব, যদি এই পাটকে আমরা দেশে রেখে ফিনিশড (প্রক্রিয়াজাত) পণ্য হিসেবে বাইরে রপ্তানি করি, তবে আমাদের কর্মসংস্থান হবে।’
রেলপথ খাতে উন্নয়নের দাবি জানিয়ে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম বলেন, ২০১৯ সাল থেকে বাংলাদেশে কোনো রেল কোচ বা ইঞ্জিন আমদানি হয়নি। এ বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।
আগামী ৫০ বছরে আওয়ামী লীগ ফিরতে পারবে না মন্তব্য করে ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ তিনটি প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছে। নিরাপদ সড়ক, কোটা সংস্কার এবং হাসিনা খেদাও আন্দোলনের তিনটি প্রজন্ম আগামী ৫০ বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব নয়।’
ঋণখেলাপিদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন। তিনি বলেন, ‘বাজেটের পরিসর বাড়াতে ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীদের ওপর কর আরোপ করা হয়েছে এবং ই-টিন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। বড় ঋণখেলাপিদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের বোঝা চাপানো কতটুকু সুফল দেবে, তা জাতি জানতে চায়।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে