স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটি পার্বত্য জেলায় শনিবার থেকে রোববার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে মাইকিং করেছে প্রশাসন।
রোববার (১৪ জুন) বিকালে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তারা যৌথভাবে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করেন।
বৃষ্টিপাতের কারণে রাঙামাটির পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ সালমান।
রাঙামাটি সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, রাঙামাটি সদর, পৌরসভার ভেদভেদী পশ্চিম মুসলিম পাড়া, শিমুলতলী ও রুপনগর এলাকার বিভিন্নস্থানে সতর্কতামূলক মাইকিং কার্যক্রম চালানো হয়। জনগণকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস না করা, ভারী বর্ষণের সময় নিরাপদস্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।
অন্যদিকে, রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক ক্য চি নু মারমা বলেন, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আজ রোববার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ জুন রাঙামাটি জেলায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ৫ সেনাসদস্যসহ ১২০ জনের প্রাণহানি ঘটে। পরের বছর ২০১৮ সালে জেলার নানিয়ারচরের পাহাড় ধসে ১১ জনের মৃত্যু হয়। এ ছাড়া বিগত বছরগুলোতেও পার্বত্য চট্টগ্রাম ক্রমাগত পাহাড় ধসে প্রাণহানি ঘটছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে