স্ট্রিম প্রতিবেদক

পেশাদার খেলোয়াড় তৈরি করতে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই তথ্য জানান।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ.এম. মাহবুব উদ্দিনের তারকাচিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তৃণমূল থেকে প্রতিভা বিকাশে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ক্রীড়ায় শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতেও কাজ চলছে। টেকসই ক্রীড়া ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু হচ্ছে। ১২ থেকে ১৪ বছরের কিশোরেরা এর আওতায় মাসিক বৃত্তি পাবে। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের।
আমিনুল হক বলেন, ‘৬৪ জেলায় ইনডোর সুবিধাসহ ক্রীড়া গ্রাম নির্মাণ করা হবে। এছাড়া ৪৫০ উপজেলায় মানসম্মত ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হবে।’ তিনি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। এছাড়া শরণখোলা উপজেলা এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে রয়েছে।
আমিনুল হক আরও জানান, প্রতিটি ওয়ার্ডের খেলার মাঠ দখলমুক্ত করা হবে। সাধারণ মানুষ যেন সহজে খেলাধুলার সুযোগ পায় তা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মূলধারার ক্রীড়া কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া প্রতি বিভাগে বিকেএসপির একটি করে শাখা স্থাপন করা হবে।
বিসিবির অনিয়ম নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে শীঘ্রই নির্বাচন হবে। তিন মাসের মধ্যে এসব সংস্থায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে